মছলন্দপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
দি নিউজ লায়ণঃ মছলন্দপুরের সাহাপাড়ায় এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে সাহাপাড়া এলাকা থেকেই তার দেহ উদ্ধার করে মছলন্দপুর ফাড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির নাম গোপীনাথ সাহা(৪৮)। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারন জানা যাবে।
পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত গোপীনাথ সাহার বাড়ি বনগাঁর সুভাষনগরে। তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিনি কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।কাজের সুত্রেই গোপীনাথ মছলন্দপুরের সাহাপাড়ায় অশোক শর্মার বাড়িতে একাই ভাড়া থাকতেন।
পুলিশ পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছে বিবাহবিচ্ছেদ হওয়ায় গোপীনাথ মানসিক অবসাদে ছিলেন।মদ্যপানও করতেন।পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপান এবং হতাশার জেরেই শুক্রবার রাতে কাজ থেকে ফেরার পথে বাড়ির অদুরে রাস্তায় পড়ে গিয়েই মৃত্যু হয়েছে গোপীনাথ সাহার।
Post a Comment